টেলিযোগাযোগে বরাদ্দ বেড়েছে ৫০৫ কোটি টাকা

১১ জুন, ২০২০ ১৬:২৮  
দেশের ইতিহাসে প্রথবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার  স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে  অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে নিজের দ্বিতীয় বাজেট উপস্থাপন করেন তিনি। বাজেট প্রস্তাবনায় দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে তিন হাজার ১৪০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বিদায়ী অর্থবছরে এই খাতে বরাদ্দ মিলেছিলো তিন হাজার ৪৫৬ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমে দাঁড়িয়েছিলো দুই হাজার ৬৩৫ কোটি টাকায়।